তোমার চাওয়া - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


ভালোবাসবো তাই  ভালবেসেছি..
ভাবনা চিন্তা  না করেই বেসেছি..
চাই না কিছু ..
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
ব্যস এইটুকু.. 

রোজ সকালে ঘুম ভাঙানোর whatsapp মেসেজ ..
কলেজ ক্যাম্পাসের  সব মিষ্টি  খুনসুটি..
আর সেই ছদ্ম রাগ দেখানো তুমি..
ব্যস এইটুকু.. 

সত্যি বলছি এর বেশী আর কিছু চাই না..
অতীতের অন্ধকার মুছে আলোকিত করেছ আমার জীবন…
সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান ,ভরে  উঠছে প্রতি  মুহূর্ত..
ওই মুহূ্র্ত গুলো একটু একটু করে চাই উপভোগ করতে ..
চাই না শেষ হতে দিতে ..
কোনো আবদার, কোনো commitment, কোনো কিছুই  চাওনি তুমি..
শুধু চেয়েছিলে আমায়…
ব্যস এইটুকু.. 

বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো অলস সময়..
তখনো তুমি কিছু চাওনি..
শুধুই হেসেছিলে…
আর চেয়েছিলে আমায়, পাশে তোমার ..
ব্যস এইটুকু…
০১/০৪/২০২১



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।