গান্ধারী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
মহাভারতের এক বিরাট অংশ জুড়ে রয়েছেন হস্তিনাপুরের মহারানী গান্ধার কন্যা গান্ধারী, শত কৌরব পুত্রের জননী এই গান্ধারী। ★ধর্মের জয় হোক★ এই ছিল তার আশীর্বাদের মূল মন্ত্র। কি বলবেন গান্ধারীকে... এক হতভাগ্য মাতা নাকি এক হতভাগ্য কন্যা? যিনি সব জেনে সব বুঝেও পিতার মুক্তির জন্য শত পুত্রের বর চাইলেন। আবার পিতার ইচ্ছা পূরণ করতে নিজের জন্য শত পুত্রদের যুপকাষ্ঠে বলি হতে দেখলেন। হস্তিনাপুরের বংশ তো আসলে তারই বংশ। শুধু তাই নয় রাজা সুবলের বংশও তো... রাজা সুবলের এই অভিশাপ কার জন্য ক্ষতির কারণ হল? ভীষ্মর? নাকি তার নিজের? এই দ্বন্দ্বর মাঝে পিষ্ট হয়ে গেলেন গান্ধারী, ভাগ্যের দোষ? নাকি ভবিতব্যর? পাঠক কুল আপনারাই করুন বিচার... গান্ধার কন্যা গান্ধারী: ◆●■◆●■◆●■◆●■◆●■●◆■ গান্ধার প্রদেশ - বর্তমানে আফগানিস্তান। পাহাড়ে ঘেরা খুব সুন্দর এক জায়গা। অল্প রুক্ষ শুস্ক ভূমি। জলের অভাব রয়েছে। খুব স্বচ্ছল প্রদেশ না হলেও বেশ হাসিখুশি জীবন কাটে এই প্রদেশের প্রজাদের। ঘোড়া ভেড়া পশম আর বিভিন্ন খনিজ দ্রব্যে ভরপুর এক সমৃদ্ধ রাজ্য। চাষবাসও হয় তবে মাদক দ্রব্যের, যদিও সেই মাদকের বেশি...