চুম্বন দিবস উদযাপন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


সমস্যার পর সমস্যা !
প্রেমে আমি মাতাল ;
লুকাতে পারি না প্রাণের কথা :
বুঝাতে পারি না মনের হাল !

সারাদিন কর্মব্যস্ত
নেই এতটুকু অবসর !
যেটুকু সময় পাই ;
তাতেও তুমি ব্যতিব্যস্ত !

যৌথ পরিবার !
সারাদিনের  চেঁচামেচি -
সন্ধ্যা থেকে দিনের শুরু
সকালবেলায় ছারখার !

তাও এই প্রেমের দিনে -
তোমার কাছে আসি !
লজ্জাবতী তুমি !
দিনটার শুধু প্রথা মেনে
কপাল তোমার চুমি !
১৩/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।