শেষ ডাক - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
ডাক এসেছে ওপারের তরে,
চলে যেতে হবে এই ধরা ছেড়ে ;
বুঝিনি জীবন ফুরিয়ে এলো,
দিনের শেষে সন্ধ্যা নামার সময় হলো।
জীবনের বরাদ্ধ সময় শেষ
মরণ এখন বন্ধুত্ব করেছে
কেউ বাঁচাতে পারবে না আর;
জীবন প্রদীপ নিভে গেলে
কাজ সমাপ্ত ,ওপারে যাবো চলে।
ধরার বুকে পেয়েছি শুধু জনম ভরা আঁখি জল!
কত কিছু হারানোর স্মৃতি, কত দুঃখ যন্ত্রনা
মনে জাগে বারে বারে এ জীবন নিষ্ফলা!
মনে পড়ে-
হৃদয় মাঝে কত দুঃখ-সুখের কথা,
না পাওয়ার কত বিরহ - ব্যথা!
আঁধারে আঁধারেই কেটে গেলো বেলা,
আঁধারে আঁধারেই শেষ হয়ে গেল জীবনের খেলা ;
এই কি অস্তগামীর শেষ রশ্মি রেখা,
আর কি হবেনা কারো সঙ্গে দেখা।
বনের পাখিরা ফিরেছে আপন নীড়ে,
দূরে দেখা যায় দীপ জ্বলে,
মানুষেরা ছুটে চলেছে ভিন্ন ভিন্ন জীবনের পথে।
ঐ পাখিদের গান শুনে পাই সুখেরই ছোঁয়া,
মনে হলো কেটে গেছে রাত
আর আঁধারেরই ছায়া।
সবার তরে রইল নিত্য নতুন জীবনের গান গাওয়ার,
আমার জন্য ডাক এসেছে বিদায় নেবার।
আকাশের তাঁরারা যেন মিটি মিটি চায়,
মন যেন বলছে বিদায় বিদায়--।
কে যেন কানে কানে
গুণ গুণিয়ে বলছে--
চল্ দ্রুত চল্-
শেষ হ'ল তোর জীবনে কোলাহল।
কর না আর মিছে মোহ , কান্না ছাড়,
সব মায়ার বাঁধন ছেড়ে চলে যাবো আজ ওপার ।
১০/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন