ভালো থেকো - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
খারাপ এক নষ্ট ছেলে ,আমি ভোগী মানুষ ;
অল্প ভোগে তুষ্ট হয়ে তোমার ছলনাতে ধোঁকা খেয়েছি ;
অবিরত তোমার আমার ভবিষ্যৎ কে সুন্দর করতে আমি বিনিদ্র থেকেছি রাতের পর রাত ;
তবুও বুঝিনি তোমার প্রেমের মধ্যে শঠতার জাল ছিলো ;
যা দিয়ে আমাকে দুরন্ত নদীর মতো ছিনিয়ে নিয়েছিলে ভালোবাসার মাটি থেকে ;
আমি তবুও রাগিনি , তুমি সামান্য কষ্ট পাও চাইনি ;
তবুও তুমি আমাকে দিয়েছো ;
আর কতো, কষ্ট দেবে ;
আমার বুকের বাম পাশে প্রচুর রক্ত ঝরেছে ;
আমার শরীরে অজানা সব রোগ বাঁধা বেধেছে ;
তবুও তোমাকে ভালবাসি ;
শেষ রক্ত বিন্দু অবধি ভালবেসে যাবো ;
ভালো থেকো ভালবাসা।
০৩/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন