একদিন চলে যেতে হবে- পার্থ প্রতিম গুহ নিয়োগী
একদিন যেতে হবে চলে -
গোধূলির কনে দেখা আলো চোখে নিয়ে,
সন্ধ্যায় ঝড়ে পড়া জল কনিকা দু-পায়ে পাড়িয়ে,
নিয়তির বলে দেওয়া পথ ধরে-
চলে যাবো রাতের অন্ধকারে,
সবার অলক্ষ্যে নীরব প্রেমের ব্যথা বুকে বয়ে,
জ্যোৎস্নার একরাতে ঝাঁপ দেবো দীঘির জলে অথবা পাহাড়ের খাদ থেকে গড়িয়ে পরবো অবহেলিত নুড়ি পাথরের মত..
আর দেখা হবে না হয়ত প্রভাতের আলো।
রঙের কোলাহলে সাজানো ফুলের বাগান থেকে তুলবে না আর কেউ কোন ফুল।
কোন পাখির গান শুনে কেউ গাইবে না আর গান।
কাঁদলে আকাশের অভিমানী মেঘ ফুটবে কদম ফুল-তুমি ভিজবে,
ভিজবো না হয়ত আমি আর কোনদিন্ও।
শুধু ভিজবে আমার কবরের মাটি,
আরো গভীরে চলে যাবো আমি
কেউ রাখবে না মনে,
ডাকবে না আমার নাম ধরে।
চলে যেতে হবে একদিন,
পৌঁছাতে চাই তোমার হৃদয়ের কাছে,
একবার , নতজানু হয়ে বলতে চাই-ভালোবাসি!
না হয় তারপর ফিরিয়ে দিও,
আর ফিরে আসবো না কোনদিনও।
১২/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন