সন্ধ্যাবেলা - পার্থ প্রতিম গুহ নিয়োগী


সুন্দর শান্ত সন্ধ্যায়
বসে ভাবছি তোমায়।
জীবনের কোলাহল ভুলে,
মন স্পর্শ
করতে চায় তোমার হৃদয়। 

তুমি কাছে নেই,
নেই তোমার প্রেমভরা মন,
কিভাবে হবে আমার কবিতা সমাপন। 

শপথ এটাই আমার এই সন্ধ্যায়,
ভালো আমি বেসে যাব আজীবন তোমায়। 

সাক্ষী থাকবে তারাভরা আকাশ ,
সাক্ষী থাকবে এই সুন্দর সন্ধ্যা;
মন দিয়েছি আমি তোমায়
এটাই সত্যি কথা। 

সকলজনের মধ্য থেকে আনবো খুঁজে তোমায় 
জানিয়ে দেব জগৎটাকে ভালোবাসার মর্ম সেথায়।
তুমি পাশে হতে যদি এই সন্ধ্যায়,
ভরে যেত মন আমার , তোমার মনের নরম ছোঁয়ায় ।
১৮/০৪/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।