নূতন ভোর - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
মোরগের ডাকে ভর করে প্রতিদিন সুর্য আসে,
যেমন চাতকের ছোট্ট ডানায় মেলে সজল বর্ষা
ধুয়ে দিয়ে যায় হৃদয়ের সব অলিন্দ।
চির নতুন, চির হরিৎ হয়ে বেঁচে থাকে
”সত্য”,”সম্পর্ক” আর ”সুন্দর” বাস্তবতার ফাঁকে।
পলক তোলা আর ফেলার মাঝে
অনিমেষ অপেক্ষায় থাকা।
স্মৃতির অতলে খুঁজে নেয়া প্রিয় মুখ, চেনা কণ্ঠ
প্রিয় কিছু শব্দ যা চিরন্তন।
প্রতীক্ষা একটা নূতন ভোরের,
যার ঘাসের বুকে জমে থাকা
ছোট্ট শিশির বিন্দু,প্রভাত কিরণে
যেন এক একটা সাত রঙা পৃথিবী,
দরজায় কড়া নেড়ে জানান দেবে,
এই তো তোমার নুতন পৃথিবী, সব রং দিলাম।
এবার তো কষ্ট ভোল............................।
২৫/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন