প্রিয়তমা,ভালোবাসি........ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
প্রিয়তমা,আজও তোমায় ভালোবাসি।
ভালোবাসি তোমার ঠোঁটে লেগে থাকা সেই মনভোলানো মুচকি হাসি।
তোমার হাতে চিমটি কাটার দাগখানা রয়েছে কি এখনো ? চিমটি টা লেগেছে বুঝি একটু জোরেই ?সেই দিন কি রাগই না রেগে ছিলে তুমি।
এই জান তো?রাগলে তোমায় ভীষণ মিষ্টি লাগে।
আমার চুলে তোমার হাত বোলানো আজও ঘুমের মাঝে অনুভব করি।তুমিই সেদিন বলেছিলে আমার মাথার অবাধ্য চুলগুলোও নাকি তোমার ভীষন ভালো লাগে।
প্রথম তুমিই আমার চুলগুলো ভালোবেসে ছিলে।।
তোমায় দেখিনা কত দিন,হিসেব কি আছে তোমার কাছে??
তোমার সাথে কাটানো দিনগুলোর কথা ভাবলেই চোখে জল আসে ।
এখনো প্রতীক্ষায় থাকি তোমার একটা ডাকের । হয়তো আবার...........।। কি জানি ?
প্রিয়তমা , এখনো তোমায় ভালোবাসি।
২১/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন