খুঁজছি আমি তোমায় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হয়তো আমি এখনও তোমায় খুঁজে বেড়াই
রাতের স্বপ্ন রাজ্যে তোমাকেই ফিরে পাই,
হয়তো এখনও লোভী এ মন লুকিয়ে গোপনে
ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজান্তে
সবটুকুই হোক তোমার, যেন সূর্য ও চাঁদ সাক্ষী রেখে লেখা থাক এ গল্পের ইতি নতুনের শব্দে।
আমি তোমার সাথে চলার পথে
এই পথের শুরু থেকে শেষের মাঝে,
হঠাৎই থমকে দাঁড়িয়ে বলতে চাই -
ধন্য তোমায় ভালবেসে আমি ।
অজান্তেই অনেকবার ভয় পেয়েছি,
সবকিছু জেনে তবুও ভেবেছি
হও নি তুমি সাথী আমার ।
শ্রান্ত ক্লান্ত হয়ে আজ প্রান মনে
বিধাতার কাছে চাইছি আমি-
দিয়ে দাও আমায় স্বপ্নগুলো আমার
আজ যেন এই নতুন এ পৃথিবী
চাইছে তোমায় এখানে,
বাতাসেরও এই নতুন শব্দে
সাক্ষ্য দেয়ার সুর প্রতিক্ষণে
তবে আজ কেন দ্বিধা মনে
সব পূর্নতার পূর্বক্ষণে
ভেবে নিয়েছি তোমায় নিজের করে!
২২/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন