ভালবাসার ছুটি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
ইচ্ছে গুলো আকাশে ভাসে,
ইচ্ছে হাওয়ায় ওড়ে,
ইচ্ছে গুলো মনের ভেতর করছে ছুটোছুটি।
তাই ,আজকে ভালবাসা তোমায় দিলাম ছুটি।।
ইচ্ছে হলে গাইতে পার,
মনের সুখে নাচতে পার,
ইচ্ছে হলে হৃদয় ভেঙে করতে পার কুটিকুটি।
তবুও ভালবাসা তোমায় আজকে দিলাম ছুটি।।
আমার বুকের খাঁচা ভেঙে ভাসিয়ে দিও হাওয়ায়,
রাখতেও পার ইচ্ছে হলে তোমার মনের দাওয়ায়।
ইচ্ছে হলে মিশাতে পার নদীর কুল দুটি
তাই ভালবাসা তোমায়, আজকে দিলাম ছুটি।।
তুমি এলে বিনাশীদের নিত্য আসা যাওয়া,
নিজের জীবন বাজি রেখে হংস মিথুন হওয়া।
একা একা মনের সুখে করছি ছুটোছুটি,
তাইতো ভালবাসা তোমায় আজকে দিলাম ছুটি।।
০৫/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন