কবিতায় তুমি -পার্থ প্রতিম গুহ নিয়োগী।


প্রতি রাতে ভেবে রাখি, আজকের 
ভাবনা কালকের কাগজে তুলবো ছেপে
কিন্তু, হায় আমার কবিতা কোথায় ?
দিনের আলোর মাঝে সে মুখ লুকোয়,
কখনও তাকে  পাব না ফিরে আর।
নিদ্রাহীন থেকে জেগে গড়ে তুলি
কবিতার অপরূপ দেহলতা
রঙ্গিন সাজসজ্জা , অলঙ্কারে রূপের বাহার,
কটিদেশ সরু তার , উন্নত নাসা,
কোমল কপোল, গোলাপের মতো ঠোঁট,
কবিতার স্বপ্নের  শরীর কেবলই পড়ে
লুকিয়ে অতল বিস্মৃতির ভিতরে।
দিনরাত আমার ভাবা অসংখ্য কবিতা
পথ হারায়, জনারণ্যে অথবা
নিভৃতে অজানা  স্বপনে।
বুকের ভিতরের জ্বলে উঠা আলো
হয়তো নিভে যাবে ভালবাসাহীন
দূষিত বায়ুর দাপটে।
হয়তো আমার ভীরু মানসিকতা
আমাকে বঞ্চিত করলো
ভালবাসার সুখের ছোঁয়া পেতে।
২৭/০৪/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।