স্মৃতিতে তুমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


জানি ভুলে যাবে আমায়,
ভুলে যেও!
শুধু
যেটুকু আমার বলার ইচেছ ছিল,
যেটুকু বলতে  নিষেধ  ছিল
সেটুকু তুমি না হয় বুঝেই নিও।

মুছে ফেলবে?
মুছে ফেলো
শুধু
যেটুকু তোমায় দেবার ছিল
যেটুকু দিতে ভয় ছিল
সেটুকু না হয় স্মৃতিতে রেখো!

জানি, বিদায় নেবে
বিদায় নিও,
শুধু মনে রেখো,
ভালোবাসার  কথা ছিল, ভালোবেসে বাঁচার ছিল, হাতে হাত রাখার ছিল,খানিকটা প্রেম বাকি ছিল!
মনে রেখো!
১১/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।