ভালো থেকো - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

খারাপ এক নষ্ট ছেলে ,আমি ভোগী মানুষ ;
অল্প ভোগে তুষ্ট হয়ে তোমার ছলনাতে ধোঁকা খেয়েছি ;
অবিরত তোমার  আমার ভবিষ্যৎ কে সুন্দর  করতে আমি বিনিদ্র  থেকেছি রাতের পর রাত ;
তবুও বুঝিনি তোমার প্রেমের মধ্যে শঠতার জাল ছিলো ;
যা দিয়ে আমাকে দুরন্ত নদীর মতো ছিনিয়ে নিয়েছিলে ভালোবাসার মাটি থেকে ;
আমি তবুও রাগিনি  , তুমি সামান্য কষ্ট পাও চাইনি ;
তবুও তুমি আমাকে দিয়েছো ;
আর কতো, কষ্ট দেবে ;
আমার বুকের বাম পাশে প্রচুর  রক্ত ঝরেছে ;
আমার শরীরে অজানা সব রোগ বাঁধা বেধেছে  ;
তবুও তোমাকে ভালবাসি ;
শেষ রক্ত বিন্দু অবধি ভালবেসে যাবো ;
ভালো থেকো ভালবাসা।
০৩/০৪/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।