আমি বড় হতে চাই না - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


আমি মনে হয় আর বড় হব না - হতে চাই না।
আশির দশকে আমি ছিলাম উনিশের যুবক
এখনও আমার বয়স উনিশ
দুই হাজার বাইশ সালেও আমি উনিশেই থাকব।
যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়
সেদিন তোমার বয়স ছিল ষোলো
আমার বয়স ছিল আঠারো ,
এখনও আঠারো, আর বাড়বে না
তোমরা বড় হবে, অনেক বড়,
তোমরা বড় হয়ে হয়ত আকাশকে ছোঁবে
আমি কেবল তোমাদের  চেয়ে দেখব আর ভাবব,
আমি হয়তো আর বড় হব না।
বড় হতেও চাই না।
চিরকালই আঠারো তে থাকব
চির সবুজ হয়ে থাকব।
২৩/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।