একটি সন্ধ্যা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
একটা শান্ত সন্ধ্যা নেমে আসুক সময়ের সিঁড়ি বেয়ে,
নিতান্ত সাধারণ চা চক্রে একটা সন্ধ্যা আসুক,
শুধু তোমার জন্য।
তোমার একরাশ কালো এলো চুল,
ঠোঁটের কোনের মিস্টি হাসি জুড়ে প্রেম নামুক।
প্রেমিকের প্রেমের মুগ্ধতার সুবাস ছড়াও তুমি
হাতে রেখে হাত,
প্রেমিকের অব্যক্ত অথচ খুব আকাঙ্ক্ষিত চুমুতে,
একটা সাধারণ সন্ধ্যাকে বদলে দাও।
খুলে দাও তোমার মনের কবিতার খাতা।
তোমার জন্য একটা সন্ধ্যা আসুক প্রিয়ে।
তোমার মায়াবী হরিণ চোখে,
ভালোবাসার দৃষ্টি আসুক।
তোমার প্রেমিক তোমার চোখের গভীরে তাকিয়ে
লিখে ফেলুক ভালোবাসার তোমাকে।
তোমার মুখের হাসি,
তোমার চোখের পলক পড়া,
অভিমানের শ্বাস-প্রশ্বাস জুড়ে
তোমার বুকের ওঠানামা।
লিখে ফেলুক মনে তোমার সবটা।
একটা সন্ধ্যাজুড়ে তোমার মনে প্রেম নামুক খুব।
একটা অব্যক্ত চুমুতে,
তুমি বদলে ফেলো সব।
খুলে দাও তোমার মনের কবিতার খাতা।
০৬/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন