প্রেমছাড়া ভালবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


প্রেমছাড়া ভালবাসার সুখের সন্ধানে
দীর্ঘ দৈহিক মিলনে রাত্রি জাগরণ শেষে
ক্লান্ত  চোখ দুটি খুঁজে ফেরে তার সুখের প্রদীপ
হৃদয়ে কাম  আছে , নেই শুধুই ভালবাসা,
ক্ষণিকের জ্বলা-দীপ।
প্রেম হীন কামের রজনী চাই না,
চাই না চোখ ধাঁধানো আলোর চমক
স্বচ্ছ স্রোতস্বিনী জলের  মত অবগাহনের প্রেম চাই,
হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ
হোক না কয়েক পলক অসামান্য সময়
তবুও প্রেম  থাক বেঁচে ,
হৃদয় ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর
এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।।
১০/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।