বিবাহ বার্ষিকী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


বিবাহ বার্ষিকীর 
ফাগুন রাঙানো অরুণ প্রভাতে
খুশিতে মাতি দুজনে।
ফিরে আসুক বারে বারে,
বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি,
আনন্দের এই মহাক্ষণে।
বিশ্বাসের উপর ভর করে
ভালোবাসার হাত ধরে,
সন্দেহ অবিশ্বাস দূর করে
ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে
আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো।
হৃদয়ের সাথে হৃদয় হোক
চোখের সাথে চোখ।
সুখে দুখে জীবন ভরা,
দীর্ঘ দিনের এই পথ চলা।
দুটি প্রান্তের দুটি মন
মিলুক মমতা প্রেমে ভরে।
শুভেচ্ছা আর আর্শীবাদের 
পুষ্পবৃষ্টি হোক
আকাশ উজার করে।
দাম্পত্য হোক সুখের ,জীবনের
চলার পথে দুজনার।
অচেনা পথ মসৃন হোক
বাঁধনে ভালোবাসার  ।
স্রষ্টা যেন ভালো রাখে
সব সময়ে জুটিকে।
শত বছর বেঁচে থাকুক
একই বৃন্তের বৃক্ষেতে।
চাঁদ তারা হাসে রাতের আকাশে
রাত কাটে ভোর হয়,
বর্ষে বর্ষে আসে বিবাহ বার্ষিকী
স্মৃতি হয়ে মধুময়।
০৭/০৩/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।