আমাদের বসন্ত - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


বসন্ত তা হলে এসেই গেল, বুঝলে ভাই ! 
কি হল ! ভাবছটা কি ? 
আমাদের এই ব্যস্ত ভিড়ের শহরে 
প্রাণের বসন্তকে পাবে কোথায় ? 
এই জনারন্যে  জীবনের আর্তনাদে 
কোকিলের মিষ্টি কুহু ধ্বনি  আজ কোথায় ? 
আরে স্বপ্ন দেখ নাকি ? 
এই কোলাহল - কলকারখানার শহরে 
কোথায় পাবে  পলাশ, কৃষ্ণচূড়া,
কোকিল আর প্রেমের বসন্তকে ? 
এ তো নগরের বসন্ত । 
এ তো বসন্ত জনারন্যের কপোত - কপোতীর ; 
যার প্রেমের নির্জনতার ছোঁয়ায় - 
ভেসে যায়  ভিক্টোরিয়া, ময়দান আর উদ্যান ।
১৬/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।