প্রেম হলে.... - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
তোমার সাথে প্রেম হলে,
তোমার খুলে ফেলা চুলের কাঁটা জমিয়ে রাখবো।
তোমার চোখের জল চেয়ে নেব জমিয়ে রাখতে।
এবার প্রেম হলে,
আমি তোমার ঘরে চুরি করবো।
তোমার সমস্ত গন্ধ, স্পর্শ –
সব সবটা চুরি করে রেখে দেবো।
তোমার সাথে প্রেম হলে,
সমস্ত ভালোবাসা চুরি করে,
ফেরারী হয়ে যাবো।
তোমরা চলে গেলে আর ফেরো না।
প্রতিদিনের অভ্যাসে তোমার গন্ধ- স্বর,
কিচ্ছু থাকে না।
এবার প্রেম হলে,
আমি সব জমিয়ে রাখবো।
তুমি চলে গেলে,
চেয়ে নেয়া চোখের জলে,
মনটা ভিজিয়ে রাখব।
২৫/০২/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন