তোমার চোখে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


তোমার চোখে আমি দেখেছি
অসীম শূন্যতা
তোমার চোখ ভরতো প্রেমের স্বর্গীয় আলোকে,
দৃষ্টি যেতো বহুদূর।
তোমার চোখে আমি দেখেছি
বহু প্রহর জেগে থাকা চাঁদের আলো,
বিমিশ্রিত রঙ তোমার চোখে, স্বপ্ন নীল
চোখের তারা।
তোমার চোখে আমি দেখেছি
রাত্রির গাঢ় অন্ধকারের হাতছানি
আমি সেই রাতের শাণিত আহবান।
২২/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।