কালো মেয়ে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


সাদা পাতাগুলো ভরে উঠবে কোনসময়
পাতার পর পাতা  লিখব
কখনো আঁকবো তুলিকায় ছবি,
না, নড়বে না তুমি।
নড়বে না তুমি কালো মেয়ে
তোমার কালো সময় ফেলে , এবার
আমার সামনে এলে অবশেষে।
একটা কবিতা লেখার সুযোগ পেয়েছি ,
পেয়েছি নতুন ছবি আঁকার মত  তুলি।
কালো মেয়ের কালো চোখে ভেসে যায় কেউ,
কেউ ডোবে গভীরতা ভরা চোখে।
কেউ দেখে চোখের তলে অবাক বিশ্ব,
আমি দেখি, আমি অবগাহন করি
কালো মেয়েকে ভালোবাসি বলে।
২৩/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।