প্রথম প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


যে দিন তোমাকে আমি প্রথম দেখি ,
সেদিন  হৃদয়ের মাঝে এক ঝংকার উঠল বাজি।
কত অপরূপা তুমি ! দেখিনি আগে ,
যত দেখি তোমায় ততই প্রেম জাগে ।
ভালো লাগার চেয়েও তুমি ভালো,
তাইতো তোমায় আমি বেসেছি ভালো ।
ভালোবাসা কোনো বিভেদ মানে না ,
আমি যে তোমায় ছাড়া কিছু বুঝি না।
কি সুন্দর ! তোমার দুটি আঁখি ,
অপলক নয়নে শুধুই চেয়ে থাকি ।
প্রাণ ভরা হাসি , তোমার মায়া ভরা মুখ,
একবার দেখিলে যেন পাই স্বর্গীয় সুখ ।
এসো না প্রিয়া তুমি আমার জীবনে ,
ছায়া হয়ে থাকবো আমি তোমার শয়নে-স্বপনে।
অনেক আশায় খুলে দিয়েছি মনের জানলাখানা,
রিক্ত হস্তে কখন ফিরিয়ে দিও না ।
তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন ,
আমাকে এভাবে আজীবন ভালোবেসে রাখবে তো?
২৬/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।