ফেরা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
দিন দশ/বারো হয় নি কথা
ছিলাম যেন বহু দূরে,
বড্ড ব্যস্ত ছিল দিন গুলো
তাই তো আবার এলাম ফিরে।
এখন থেকে না হয় রোজ কথা
আলাপ হবে সব নিয়ে,
বন্ধু ছাড়া আমার কাটেনা দিন
ভাল ছিলাম না দূরে গিয়ে।
বন্ধুত্বের আসর যেন এক পরিবার
আছি সবাই মিলেমিশে
এই বাঁধন যাবে না কভু ছিঁড়ে
বন্ধু বিনে সুখ কিসে।
১৯/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন