প্রিয়াহারা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


সেদিন ইস্কুলে , বসেছিলে পাশে
আড়চোখে তাকিয়ে থেকে
ইশারায় কথা বলে,হৃদয়ে ঝড় তুলে
আমায় নিয়েছিলে ডেকে।

আমার হাতটি ধরেছ আপন করে
হাতেহাত রেখে কত পথ চলা
স্বপ্নের জাল বোনা, মিলনের প্রহর গোনা
হেসে হেসে গল্প বলা।

তারপর কি যে হল,কোথা থেকে কালবৈশাখী এলো
কেড়ে নিলো যে তোমায়
বধূ হয়ে তুমি গেলে,অন্যের ঘরে চলে
একাকী রেখে গো আমায়।

তোমার সে চাহনি,আজও আমি ভুলিনি
আমি এখনও কাঁদি
একাকী নির্জনে,মেঘলা বাদলা দিনে
পড়ে না কি মনে আমায়।

সেসব কি ছলনা,ছিল কিনা জানিনা
জানতে চায় এ মন
রোদে ভরা দুপুরে, নিভৃতে আপন করে
পেতে চায় তোমায় সারাক্ষণ।

জানি পারবে না তুমি আসতে আর ভালবাসতে
তাইতো আমি রয়েছি একা
সারাটা জীবন তবু,ভালবাসব তোমায় শুধু
নাইবা পেলাম তোমার দেখা।

সুখে থাকো তবু চাই,সান্ত্বনা খুঁজে পাই
আমার প্রিয়া আজ সুখী
সবার স্বপ্ন জানি,পূরণ হয়না মানি
নাহয় হলাম আমি দুঃখী ,তুমি তো সুখী।
২০/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।