তুমি আসবে কবে বলো... - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


গল্পের শুরু তোমাকে নিয়েই
শেষেও  রয়েছ তুমি,
মাঝে  কিছু অবাক  স্তব্ধতা
আর কিছু কিছু পাগলামি।

তোমায় দেখলে এলোমেলো হয়ে যায়
আমার কবিতার অন্ত্যমিল,
হটাৎ করেই  বর্ণহীন  হয়ে হারিয়ে যায়
মধ্য আকাশের নীল।

অবুঝ স্বপ্নগুলো তোমাকে ঘিরে
স্বপ্নতেও তোমায় দেখি,
নিদ্রাহীন  রাত্রিগুলো তোমার জন্য জাগা
তোমার ছবি হৃদয়ে আঁকি।

তোমাতে  সপেছি আমার সকল বিকেল
আর নীল জোৎস্নার আলো,
আবার তুমি নুপুর পায়ে
আসবে কবে বলো...
০৯/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।