আমার ভাষা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
বাংলা আমার জন্মভূমি, পরিচয় আমি বাঙ্গালী
এ ভাষাতেই কথা বলি, কণ্ঠে সুর তুলি।
বাংলা যে আমার ভালবাসা
মিটায় আশা , থাকে না পিপাসা
হাসি কান্নায় গায় হৃদয়ের কচি বুলবুলি।
এ ভাষা গর্ব আমার, আমার অহংকার
আঁধারে চাঁদের আলো জোৎস্নার
বিপদে আপদে রাখে মায়ার আঁচল তুলি।
বিশ্বের যেথায় থাকি , গাই বাংলার গান
জাতীয় পতাকায় দেখি বাংলার সম্মান
বুকে জোগায় সাহস প্রাণ খুলি।
ভাষার তরে প্রয়োজন
চাই সবার সচেতন দেহমন
যথার্থ ব্যবহার আকিঞ্চন
উড়াও নিশান রঙ্গিন পাল তুলি।
২১/০২/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন