সান্ধ্য প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


মাতাল করা বসন্তের এক সন্ধ্যা ,বাতাসে দিঘির জলের অত্যন্ত শীতল কিন্তু প্রাণবন্ত নৃত্যের ছোঁয়া শরীরে আনে শিহরণ আর মনে দেয় এক অজানা অচেনা  ভালো লাগার অনুভূতি , সেথায় বসে তুমি আমি - আমরা দু’জন । 

স্বপ্ন নিয়ে শব্দ করে মাথার উপর উড়ে যায় কেউ,  কেঊ নীরব নিথর মননে সমতলে বসে স্বপ্ন খুঁজে বেড়ায় - পাওয়া না পাওয়ার নিশ্চিত আর অনিশ্চয়তার অস্থির প্রবল উত্তেজনায়।।
পাওয়া না পাওয়ার এই যে লড়াই চলে - এটাই জীবন।
এই নিয়েই তো ছুটছি আমি,ছুটছো তুমিও সারাক্ষন, হাজার কাজের ফাঁকে এই সন্ধ্যাটাই আমাদের বাঁচার একমাত্র স্বপন।
০৬/০৩/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।