গোধূলির প্রেম-পার্থ প্রতিম গুহ নিয়োগী।

সন্ধ্যার পড়ন্ত আলোতে  তুমি  দিলে দেখা,
তোমায় বরণ করি কি দিয়ে? ওগো গোধূলি বেলা,
কনে দেখা  আলোতে    প্রিয়া এলো মোর হৃদয়ে,
ওগো গোধূলির রং এত রঙিন হও কি মন রাঙিয়ে? 

দিনশেষের আলো তুমি সুন্দর হয়ে এসো,
প্রিয়ার মুখে প্রকাশিত হয়ে প্রেমের সূধা ঢালো।
ভালোবাসার  রঙে   তুমি প্রেমময় হয়ে এসো,
প্রিয়ার হৃদয় রাঙিয়ে আমারে বাসাও ভালো। 

আকাশের পানে চেয়ে দেখো,
কত না সুন্দর আকাশের নীলিমা!
সেই নীলিমায় হারিয়ে যাবো তোমায় নিয়ে
যাবো বহু দূর কেউ পাবেনা খুঁজে।
ওগো গোধূলি বেলা, তোমার রঙিন আলোয়-
প্রিয়া আছে আমি আছি, হৃদয় উজার করে আজ
শুধু ভালোবাসি আর ভালোবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।