আসুক নতুন ভোর - পার্থ প্রতিম গুহ নিয়োগী ।
কবিতা লিখে পুরন
হইল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
ঘাম ঝরা গ্রীষ্মের সকালে,
রোদের তাপে শরীর পোড়ে,
কবির লেখনী ক্লান্ত আজিকে,
হাত হতে কলম যায় সরে।
কবিতা লিখে পুরন
হইল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
কাব্যের সুরে নেই সুললিত ঝংকার,
রচিছে না নুতন আশার প্রাসাদ।
কাব্যের কড়া হাতুড়ির আঘাতে,
খসে পড়ে স্বপ্নের বুনিয়াদ।
কবিতা লিখে পুরন
হইল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
ধর্মের বিষে ভাঙ্গছে আজ দেশ,
অর্থাভাবে মরে গেছে মানুষের মন।
দিকে দিকে বিদ্রোহ তাই,
জাগো এবার জনগণ।
কবিতা লিখে পুরন
হইল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
শুষ্ক জীবনমরূর তরুর শাখায়
শুনি নূতন প্রভাত পাখির গান।
কবিতার পাতায় তোলো বিদ্রোহ আজ,
কলমের কালিতে দাও প্রাণ।
কবিতা লিখে পুরন
হইল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।
২১/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন