প্রতীক্ষা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


পারিনি বুঝতে বা ভাবতে,
কখনো হারাবো তোমায়।
শূন্য আজ হৃদয় আমার
একাকী হয়েছি কঠিন ধরায়।
ক্লান্ত আমি , ক্লান্ত হৃদয়
কিছুই ভাল না তুমি ছাড়া।
বুকের ভেতর তোমার ছবি,
স্মৃতিকে দেয় পাহারা।
এভাবে হারালে
মিথ্যে মায়ায় জড়ালে,
ভালবাসাই কি  দোষ ছিল আমার
এ জ্বালা, সইছে না যে,আর।
বেঁচে থাকা দায় তুমিহীন,
ভূলতে চাই, ভোলা তো যাবেনা ।
হারিয়েছ তুমি ,  হারিয়ে যাও
ফিরে আর এসো না‌ ।
আমি স্মৃতি নিয়ে থাকব বেঁচে,
আজীবন পথ চেয়ে
ভুল করে যদি আসো
ভালবাসা নিয়ে।
১৫/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।