তুমি নেই বলে....... -:পার্থ প্রতিম গুহ নিয়োগী।
এই, একটু সময় হবে তোমার ?
ধরো যেকোন একটা মন ভালো করা বিকেলে
পরিকল্পনাহীন ভাবে বেরিয়ে পরলাম দুজনে
কোন বাধা ধরা সময় কিন্তু চলবে না
আচ্ছা তুমি আসবে তো??
এই জানো?
আমি কত দিন ফুচকা খাই না?
কত দিন ঝালের জ্বালায় চিৎকার করি না?
কত দিন ভালো শাড়ি পড়ি না?
কত দিন প্রাণ ভরে সাজি না?
আচ্ছা তুমি কি করে জানবে এসব?
আমি এখন আর হঠাৎ আসা বৃষ্টিতে ভিজি না?
ইচ্ছে করেই ছাতা ছাড়া বেরোই
বৃষ্টিতে ভিজবো বলে
অথচ দেখো এখন আর হঠাৎ বৃষ্টিও আসে না
হয় তো তুমি নেই বলে।
১৯/০২/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন