অপেক্ষা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


এক সুন্দর শান্ত সকালে,
জীবনের কোলাহলে;
নিতান্তই খেলাচ্ছলে
দিয়েছিলো সে ভালবাসার প্রস্তাব।
অবাক হয়ে চেয়ে থাকলাম,
ক্রোধে ফেটে পড়লাম;
নিজেকে বললাম
আমি কি ভালবেসে ফেললাম ?
অবশেষে বুঝলাম , আর
মনে মনে হাসলাম।
নিজেকে বোঝানোর
মাঝে তাকে হারালাম।
আজও আমি চেয়ে থাকি
মনে মনে শুধুই ভাবি
সে আবার আসবে নাকি
বলতে আমায় ভালোবাসি ।
১৫/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।