অচেনা আমন্ত্রণ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
তোমার অভিমান, হারিয়ে গেল তোমার হাসিতে,
অভিনয় রহস্য, বুঝিয়ে দিল আমার অস্তিত্বে।
শূন্য থেকে পাওয়া, শূন্যে হারিয়ে যাওয়া।
অচেনা অনুভূতি, জড়িয়ে তোমায় চাদরে,
ভাসিয়ে নেওয়া ভালবাসার আদরে।
আমি তোমায় পেয়ে ধন্য,
তুমি আমায় পাওয়ার চাওয়ায় বন্য।
নিহত প্রেমের স্মৃতি ঝুলে থাকে নিষিদ্ধ দেয়ালে,
অন্ধকার ডুবে থাকে মিথ্যের আলোতে।
বিনিদ্র অপলক দুচোখে ফিরে আসে মিথ্যে প্রহসন।
নিষ্প্রাণ অচল দুহাত বাড়িয়ে গৃহীত আমন্ত্রণ।
২৫/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন