তোমার ভালোবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী
ভালোবাসবে আমায় তেমন করে??
কেমন করে??
যেমন করে শুষ্ক ধরার বুকে বৃষ্টি নামে অঝোর ঝরে,
কাছে আসবে আমার তেমন করে??
ভালোবাসবে আমায় তেমন করে??
কেমন করে??
যেমন করে সমুদ্রের ঢেউ আছড়ে পরে
প্রবল বেগে শিলার পরে,
ধূমকেতু তার সত্ত্বা হারিয়ে উল্কার মত
পড়ে গিয়ে ধরার বুকের পরে,
ভালোবাসবে আমায় তেমন করে??
কেমন করে??
নামবে তুমি তেমন করে আমার বুকে??
বাসবে ভালো তেমন করে??
আসবে আবার আমার কাছে তেমন করে ??
আমি জানি,
তুমি ভালোবাসো তেমন করে
মরুভুমিতে যেমন তৃষ্ণার্ত খুঁজে পায় কাঙ্ক্ষিত জলের দেখা
আমি জানি, আমি জানি তুমি ভালোবাসো।
কিন্তু আবার ভাবি,
যদি সবগুলো আকাশের তারা খসে পড়ে,
কিংবা ধর সব শুকিয়ে গেল জল ,
পথিকও আর হারাল না তার পথ।
তারপর…???
তারপরও আমি জানি,
আমি জানি তুমি ভালোবাসো
তেমন করে,
আমি ভালবাসি তোমায় যেমন করে।
০৬/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন