অভিমানিনী তুমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
ঝরে গেছে সব গাছের জীর্ণ পাতা
শীতের আগমনে;
আমিও হয়ে গেছি একা
তোমার অভিমানে।
রাত্রের তারারা মিটমিট করে
চায় চাঁদকে কাছে;
আকাশও রামধনুকে খোঁজে,
সাত রংয়ের সাথে।
ভোরের পাখি আজ দিশেহারা,
শুধু তোমার খোঁজে;
না পেয়ে তোমায় ফিরেছে সে বাসায়,
সেই সন্ধ্যা সাঁঝে।
সূর্যও অভিমানে বলে ‘আমিও তো একা’, নেই কেউ পাশে;
চাঁদটাও তো আমায় দেখে,
তাচ্ছিল্যের হাসি হাসে।’
শীতের রাত্রে ঠান্ডায় ভিজেছে শরীর,
তোমায় খুঁজতে পথে;
বেঁধেছে আমার কঠিন অসুখ,
তোমার মুখের হাসির অভাবে।
সুখের মরীচিকায় নীল আকাশের নীচে,
রেখে গেছ আমাকে;
রাতজাগানি দুঃস্বপ্ন জাগায় আমায়,
খুঁজে বেড়াই তোমাকে।
প্রভাতের লাল দিগন্ত বারবার তোমায়,
করায় যে মনে;
দিনশেষে আশার আলো অন্তিম দিশায়,নিভেছে গোপনে।
পলকহীন চোখে চেয়েছি তোমায়,
হয়েছি কালো বিষাদে;
প্রতীক্ষায় আছি মিটবে সে আশা,
ভালবাসার প্রথম চুম্বনে।
তোমার শেষ কথা বিঁধেছে আমায়,
পারিনি ভুলতে;
চাইনি প্রতুত্তর তোমার কথার।
আমার কথাগুলো থাকবে রোজনামচায়,
থাকবেনা কারো মনে;
প্রেম যে আমায় ফেলেছে ছুঁড়ে,
আর্বজনার ডাস্টবিনে।
কলম আমার হয়ে লিখেছে পাতায়,
মনের আঙ্গিনা বেয়ে;
জানিনা কেমন করে যাচ্ছে লেখা
শেষের কবিতা হয়ে।
০৭/০৩/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন