আমি থাকব ততোদিন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


তুমি থাকবে যতদিন,
স্বপ্ন ছড়াবে তত দূর
তুমি নেবে যতদূর।
প্রিয়া,আমার ভালবাসা
আমায় ফেলে যেও না
বৃথা শাস্তি দিও না,
স্বপ্নটা ভেঙ্গে দিও না।
ঘুমিয়ে থাকলে
স্বপ্নে শুধু তোমায় দেখি,
যখন জেগে থাকি
কল্পনাতে তোমায় খুজি।
দূরে তাই চলে যেও না
দূরত্ব বাড়িয়ে
আমায় ছাড়িয়ে,
আমারই স্বপ্নগুলো অপূর্ণ রেখে।
স্বপ্নগুলো কী স্বপ্নই রবে
নাকি তোমার ভালবাসায়
তা সত্যি হবে?
১২/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।