প্রিয়ার অভিমান - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
জানালার পাশে দাঁড়িয়ে দেখি পূর্ণিমার ঐ চাঁদ,
ভালোবাসার আবেশে ঢাকা জ্যোস্নাভরা এ রাত।
অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে,
চোখে পড়ে অশ্রুবিন্দু তোমার চোখের ফাঁকে।
টানা চোখের বাঁকা চাহনি - লাগছে ভালো খুব,
রেগে যাওয়া কপালের ভাঁজ তারাও আজ নিশ্চুপ।
মুখে তোমার একটু হাসি, চোখে জল রাশি রাশি,
ভাবছ তুমি বলবে আমি ভালো আছি।
ভীরু ভীরু চোখের ভাষা বলছে কত না বলা কথা,
বলতে গিয়ে কাঁপা স্বরে হঠাৎ কথা হারিয়ে ফেলা।
লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে চাঁদটাও দেয় যে উঁকি,
দেখছে তোমার অভিমানী মুখের চেহারাখানি।
ক্ষমা করে দাওনা এবার ধরছি আমি কান,
চাঁদটাও যেন ডাকছে মোদের -ভুলে যাও অভিমান।
চোখটি এবার টেরিয়ে দেখছ আমায় ঠায়,
অন্য কিছু বলার তোমার নেই এ সময়।
ভালোবাসি তাইতো তোমার কাছে আসি।
রাগ- অভিমান ভুলে চল চাঁদের আলোয় ঘুরি ।
চাইছি ক্ষমা , ভুল তো মানুষেরই হয়।
করবো না আর এমন কভু, মাফটা এবার কর বঁধূ,
মুচকি হেসে আলতো করে চুপি স্বরে বলে আমায় ,
মাফ করছি এবার - কভু এমন কাজ আর যেন না হয়।
এমন ভাবেই মিষ্টি করে অভিমানের শেষ হয়,
মনমালিন্য যতোই থাকুক, সবশেষে ভালবাসারই জয়।
২৪/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন