তোমায় হারিয়ে ফেলব না - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


বহু সাধনায় পেয়েছি তোমাকে
হারাতে চাই না  স্বর্গ পেলেও;

মমতাজই হোক আর ভিক্টোরিয়া  হোক
আমিও কম নই কিছুতে-
আমারও জমিন আছে
         একর  একর, বুকেতে।
তাজমহল নয়, উষ্ণ ভালবাসার বাড়ি
সোনা-দানা নয়, আছে শুধু প্রেম মাখানো জড়ি।

আমি নিঃস্ব হতে পারি, তবে ভিখারি নই
প্রেম  সাম্রাজ্যের বীর সৈনিক
                    ভালবাসায় থৈ থৈ।

আমারও স্বপ্ন আছে  তোমাকে  ঘিরে,
না-হয় পাবো  প্রতিদান
           শিরি-ফরহাদের মতো মরে।
তবুও ছেড়ে যাবো না তোমাকে
                রাখবো বুকেতে ধরে।
১৩/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।