বিষন্ন ভালবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী ।
কষ্টের বাঁধনে কেন বাধলে হৃদয়?
আমি তো কষ্টের পূজারী নই,
স্বপ্নিল নীল খামের আবেগভরা চিঠি,কোথায় ?
সেতো আর আসেনা!কেন আসেনা?
আমি তো উচ্চাশার নই ভিখারী,
নই কোনো মনি - মানিক্য হীরার বেপারী !
তবে কেন ফাগুনের শেষ শিশির বিন্দুর মত চলে গেলে?
বসন্তের ঝরাপাতার মত ঝড়ে গেলে?
আসমানী রঙে বিদায়ের ডানা মেলে,
চলে গেলে জাগতিক অনুভূতির শেষ ঠিকানায়..
আমি বেঁচে থাকব কিভাবে এই ধরায় ?
যখন তুমি চলে গেছ এই ধরা ছেড়ে ,
আমি একাকী ,আমায় শোক জড়িয়ে ধরে।
অশ্রু জলে সিক্ত নয়ন আমার,
তুমিও কি সোনা কাঁদছো এমন করে?
আরতো ক'টা দিন, মহাকাল আমায় কথা দিয়েছে,
ধরা ছেড়ে তোমার আমার মিলন হবে স্বর্গ পাড়ে।
তোমার আমার বাসর গড়েছে আনতে সুদিন ।
কাঁদেনা সোনা,জানি কষ্ট হচ্ছে,আরতো ক'টা দিন,
তারপর স্বর্গ পাড়ে ভালবাসায় বাজবে সুখের বীণ।
মনে পড়ে সোনা?সেই যে তুমি ঘুমাতে আমার বুকে,
প্রেমের ছন্দ গাঁথা কাব্য কলি হৃদয়াচলে বকে।
সোনা,তোমায় যে আমার খুব মনে পড়ে,
দিন কাটে, স্মৃতিগুলো বারবার কড়া নাড়ে।
আমি পারি না সইতে আর একাকী বেঁচে থাকতে।
আজ কষ্ট আমায় গ্রাস করেছে,সুখ দিয়েছে নির্বাসন।
পৃথিবী মোরে বিদায় দেবে তাই,তুমি আমায় করছ আহ্বান।
০১/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন