প্রেমের বসত- পার্থ প্রতিম গুহ নিয়োগী।


শুধু তোমায় জড়িয়ে ধরে
তোমার হৃদয় স্পর্শ করে প্রিয়দর্শিনী,
প্রেমের বীজ বুনবো আমি।
তোমার কম্পিত বুকের ধুকপুকানি
নীরব রাতে শুনবো আমি
ভিজবো আমি,ভেজাও আমায়,

অনেক সাধের ভালোবাসায়
বলো আমায় জড়াবে তুমি!
তোমার শরীর, মনের জমি
রন্ধ্রে রন্ধ্রে আবাদ করে
তোমাতে বসত গড়বো আমি।
১১/০৫/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।