একা আমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


হৃদয়ের  অগ্নিতপ্ত শিখা শীতল সাগর ছোঁবে,
অশ্রুসজল চোখে বৃষ্টি নামবে জানি,
আকাশের তারা তখন পড়বে খসে , শেষ হবে
অন্তিম যন্ত্রনা, আঁধার ছুঁয়ে থাকবে জীবন।
কী ভীষণ অনাহারে  কেটে যাচ্ছে ক্ষণ,
সহস্র কাহিনীর স্মৃতিটাকে ঠাঁই দিলাম-
সেই অবুঝ হৃদয় আকাশে - অচিনপুরের দেশে।
সাদা মেঘের লাবণ্য মুছে গেছে সহসা
মনের সিঁড়িতে খেলে যায় অস্থিরতা।
বাঁচার অভ্যেস আমাকে বাঁচিয়ে রাখে
ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি,
হৃদয়ের দেয়ালে মন রেখে ভাবি
শত অতীতের মাঝে তোমার মুখ খানি।
নরম তোমার আলগা হাতের ছোঁয়া
দূর দিগন্তে মিলেমিশে একাকার
বোবা আকাশ, অবুঝ পৃথিবী, একা আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।