নষ্ট স্বপ্ন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হৃদয়ের মাঝে আগমনীর ধ্বনি বাজে
আজও জানা হলো না কার জন্যে
এই মন সদা জাগ্রত থাকে।
কত বসন্ত যন্ত্রনার পরে
কান্নার উল্লাসে ব্যথিত বুক হাসে,
দুঃখের আঁধারে ছেয়ে মনের আকাশ
লজ্জায় লুকায় মুখ,
পড়ে বেদনার দীর্ঘশ্বাস।
ভালবাসার শুরু থেকেই ভেবেছিলাম,
জিতে নেবো তোমায়
ভাগ্য খারাপ আমার
শুধু দিল অবিরাম অশ্রুর ধারা
রক্তাক্ত হৃদয়জুড়ে শু্ধু দুঃখের ইতিহাস
বুকের ভেতর শূণ্যতার নির্যাস।
মনের মাঝে স্মৃতিদের কত ছবি
প্রতিনিয়তই মারে উঁকি,
স্বপ্নেরা আসে,স্বপ্নেরা চলে যায়,
দিবানিশি দিয়ে ফাঁকি।
স্বপ্ন মোরে রাঙায় না আর
মেঘের আড়াল স্বপ্নকে ঢাকে
শারিরীক পাপে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন