মূল্যহীন প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হয়তো সব ভুল ছিল আমার ।
প্রকৃতির রূপ ফ্যাকাশে হয়ে যায় আমার কাছে।
চিরকালের মত বন্দী হয়ে যাই আমি,
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে।
তোমার ফুলের কুসুম সুগন্ধ আমাকে
মাতোয়ারা পাগল করে তোলে,
আমি হেরে যাই স্ংর্কীন স্বার্থপরতার কাছে ।
দিগন্ত বিস্তৃত তোমার চুলের অবিন্যস্ত সর্পিল
বিষভার বহন করার ক্ষমতা অবশিষ্ট নেই।
এই বসন্তে পলাশ ফুলে ছেয়ে গেছে ,
তা কি তোমার জন্যে- তোমায় আর আকৃষ্ট
করে না আমার মূল্যহীন প্রেম।
হারিয়ে যাই অচেনা অজানা এই লোকারণ্যের ভিড়ে,
হ্তাশার অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব প্রেমিকসত্ত্বাকে।
১০/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন