দিশাহীন যাত্রী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বারান্দাটা সাজানো হয় না আগের মত করে,
যা কিছু ছিল বাকি তাও পড়ে ঝরে।
যে ফুল ফুটেছিল দিবাকরের অভিলাষে,
ফোটার আগে গেছে ঝরে  রাতের অবকাশে।
যে স্রোতস্বিনী ছুটে ছিল অনাদি কালের তরে,
তা শুধুই রেখা আজ বুজেছে আপন মনে।
কোন  ভুলে পরাজিত মন, তারে শুধু খুঁজি,
আমার প্রেম তোমার বিলাসিতা এই টুকু বুঝি।
পূর্ণিমা তিথিতে জাগে পূর্ণ চাঁদ।
আমার চারপাশে শুধুই অবসাদ।
এইভাবে কেটে যায় আমার দিন রাত্রি,
জীবন যুদ্ধে  পরাজিত আমি দিশাহীন  যাত্রী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।