ভালোবাসা - তুই কষ্টের এক নদী:পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ভালোবাসা তোকে খুঁজে খুঁজে ,
এই হৃদয়টা বড়ই ক্লান্ত ,
ভালোবাসা তোর কথা ভেবে ভেবে …
হৃদয়টা এখন আর হয় না বিভ্রান্ত ।
ভালোবাসা তুই ভুলেছিস তোর নিজের পথ ,
এই হৃদয়টা হারিয়েছে ভালোবাসার শপথ ।
কতো আনন্দের ধারা বয়ে যায় এই ভুবনে ,
শুধু কষ্টের বেদনা নীল হয়ে যায়
গভীর হৃদয়ের নীল গগণে ।
ভালোবাসা - তুই কষ্টের এক নদী ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।