প্রকৃতির প্রেরণা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
আর ভাল লাগে না, কেন জানিনা,
মন ছুটে যায় দূর নীলিমায়।
সাগর মুখে নদীর তীরে
মন কেবল শুধু ছুটে ফেরে।
বাদলা হাওয়া করে যে দাওয়া
হবে কি শেষে মনের পাওয়া।
বাঁধন ছিড়ে যাবো যে দূরে
আর আসব না নীড়ে ফিরে।
কোকিল কুহু ডাকের সুধা
মেটায় আমার মনের ক্ষুধা।
দুখের স্মৃতির হবে কি ইতি,
প্রকৃতি প্রেমে পাবো কি মুক্তি?
নদীর স্রোতে ধানের খেতে
বর্ষার বৃষ্টিধারায় চাষের মাঠে
মাটির টানে মনের মাঝে জাগে প্রেরণা,
কিছুতেই ভোলা যায় না যা।
যান্ত্রিক শহুরে জীবন ভরা বেদনাদায়ক ছলনা,
প্রকৃতিই হোক আমাদের একমাত্র অনুপ্রেরণা।
যদি না থাকত এত অজ্ঞানতা আর দারিদ্রের গ্লানি,
তবে আমরাও গড়তে পারতাম দূষণ মুক্ত ধরণী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন