সূর্যোদয় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


সেদিনের বজ্র মুষ্ঠি ছিল উত্থিত নির্ভয়
নুতন দিনের স্বপ্নেরা ছিল অনাবৃত অক্ষয়
মুক্ত কন্ঠে ছিল জোরালো স্লোগান
জয় বাংলার মানুষের জয়!
বলিদানের উৎসবে মেতেছিল জনগন
পৃথিবী মুগ্ধ ছিলো মানুষের একতার দৃঢ়তায়
দুঃসাহসী অনন্য প্রেম ছিল মুক্তির বাসনায়
নতমস্তকে তাইতো পালিয়েছিল জগতের ভয়!
মুক্তির সূর্যোদয়ের অগ্নিসাক্ষী লড়াকু ওরা
করেছিল সারি সারি সৃষ্টির বিস্ময়
জীবনকে পণ রেখে লড়েছিল দুর্বার দুর্জয়
তার কাছে শত্রুরা মেনেছিল পরাজয়!
রক্তের অক্ষরে তাই ইতিহাস লেখা হয়
জয়ের আনন্দে হ’লো সোনালী সূর্যোদয়!
০৩/০৫/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।