নদীর চোখে আকাশ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
নির্জন স্রোতস্বিনী জলভরা একটি নদী
নিরবধি চলে বহি ।
নদীর উপর নীল আকাশের ছায়া
তাইতো আকাশের প্রতি নদীর এতো মায়া ।
নদী ছুটে যায় কখনো অজানা মেঘলোকে ,
নীল আকশের প্রাণের মনোলোকে ।
আকশের অনেক রঙ ,
ক্ষণে ক্ষণে সাজে বহুরূপে ,
কখনো আকাশ ফিরে আসে
নিজের রুপে ,
কখনো আকাশের ছায়া পড়ে ,
নদীর বুকে ,
আকাশ নিজেকে দেখে
— নদীর চোখে ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন