বিশ্বকবি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
কবিগুরু নামে তোমায় জানে সর্বজনে,
বিশ্বকবি নামে খ্যাত তুমি বিশ্ব ভুবনে।
ছন্দে সুরে, তোমার গানে, ভরে ওঠে মন,
তোমার কর্ম, কবিতা - গান আমাদের প্রাণের ধন।
নাটক, কবিতা আর গীতিকাব্য কত,
রচনা করলে তুমি গ্রন্থ শত শত।
সমকক্ষ কবি তোমার নাই ত্রিভুবনে,
বিশ্বকবি আখ্যা দিল তাই জ্ঞানী-গুণী সর্বজনে।
হে কবি! বিশ্বপ্রেমিক, বিশ্ব মাঝারে
গুরুদেব নামে পরিচিতি তোমার ।
তোমার নিজের হাতে তৈরি শান্তিনিকেতন,
এ যুগের প্রকৃতির মাঝে শিক্ষার তপোবন।
তোমার সৃষ্টি অশেষ গান, কাব্য, সাহিত্য সম্ভার,
প্রণমি তোমায় কবি, মোরা বারংবার।
০৮/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন